সাধারণ জিজ্ঞাসা
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর
অ্যাকাউন্ট ছাড়া কি অর্ডার করা যাবে?
হ্যাঁ, অ্যাকাউন্ট তৈরি ছাড়াই নাম, ঠিকানা ও মোবাইল নম্বর দিয়ে অর্ডার করা যায়। শুধু মোবাইল নম্বরে পাঠানো OTP কোড দিয়ে যাচাই করতে হয়।
পেমেন্ট পদ্ধতি কী কী?
ক্যাশ অন ডেলিভারি, bKash এবং নগদ — এই তিনটি পদ্ধতিতে পেমেন্ট করা যায়।
ডেলিভারি চার্জ কত?
১,০০০ টাকা বা তার বেশি অর্ডারে ডেলিভারি ফ্রি। এর কম অর্ডারে ৬০ টাকা চার্জ প্রযোজ্য।
অর্ডার কীভাবে ট্র্যাক করব?
অর্ডার আইডি ও মোবাইল নম্বর দিয়ে ট্র্যাক অর্ডার পেজ থেকে যেকোনো সময় অর্ডারের সর্বশেষ অবস্থা দেখতে পারবেন।
প্রোডাক্টের ওয়ারেন্টি আছে কি?
যেসব পণ্যে ওয়ারেন্টি প্রযোজ্য তা প্রোডাক্ট পেজে উল্লেখ করা থাকে। ওয়ারেন্টি দাবির জন্য পণ্যের অরিজিনাল প্যাকেজিং ও ইনভয়েস সংরক্ষণ করুন।
অফিস/কর্পোরেট বাল্ক অর্ডারের জন্য কোটেশন কীভাবে নেব?
লগইন করে অ্যাকাউন্ট থেকে "কোটেশন সমূহ" পেজে গিয়ে প্রয়োজনীয় পণ্যের তালিকা ও অর্ডারের বিবরণ দিয়ে কোটেশন অনুরোধ করতে পারবেন।
পণ্য ফেরত দেওয়া যাবে কি?
ভুল বা ক্ষতিগ্রস্ত পণ্যের ক্ষেত্রে ডেলিভারির ২৪ ঘণ্টার মধ্যে যোগাযোগ করলে পরিবর্তন বা রিফান্ড দেওয়া হয়। বিস্তারিত রিটার্ন নীতি পেজে দেখুন।